রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফরিদপুরে কিশোরকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নাম এক কিশোরকে নির্যাতন করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামি সিফাত মোল্যাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ এর সদস্যরা। আসামি সিফাত(২৪) ফরিদপুর সদর উপজেলার  কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। অপর আসামি সজল শেখ (১৯) সে মৃগী গ্রামের আসাদ শেখের ছেলে।

শুক্রবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

তাপস কর্মকার জানান, কিশোরকে জ্যান্ত কবরের ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে র‍্যাব-১ এর সহযোগিতায় গাজীপুরের সফিপুর থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৭ ডিসেম্বর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে কিশোর জিহাদকে নির্যাতন করে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা চালায় একটি কিশোর গ্যাং। জিহাদ পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। যে ভিডিওতে মাটি খুড়ার দৃশ্যসহ নির্মমতার দৃশ্য ফুটে ওঠে। ঘটনার পরে ওই কিশোর জিহাদের বাবা কোতয়ালী থানায় ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ