রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিরাজগঞ্জে চার মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের মহাসড়কে মাদকবিরোধী অভিযানে ৬১ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়। সোমবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে হুমায়ুন কবির (৪২), একই এলাকার মো. আলমের ছেলে প্রাইভেটকারের চালক আল আমিন (৩০), ভোলার চরফ্যাসান উপজেলার চরফ্যাসান গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী (৩২) ও চাঁদপুরের শাহারাস্তি উপজেলার দোইয়ারা একাতরী গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে ও প্রাইভেটকারের চালক ফরিদ মিয়া (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুরে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল মোড়ে ঢাকা- রংপুরগামী মহাসড়কের ওপর একটি মাদকবিরোধী অভিযান পরিচলনা করে। এ সময় দুইটি প্রাইভেটকার তল্লাশি করে ৬১ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক এবং দুটি প্রাইভেটকার জব্দ করে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ