রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সহসমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটিকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী।

বগুড়া সদর থানার নওদাপাড়া এলাকার ওই সহসমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি প্রস্তুত হওয়ার জন্য লিখে গেছে কে বা কারা।  নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত সায়েম ও তার পরিবার।

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তার পরিবার।

সহসমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া জেলা কমিটির সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেয়ালে এমন লেখার রহস্য উদঘাটনে তদন্ত চলছে জানিয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সমন্বয়করা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ