রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ফের ৯ ডিগ্রিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পৌষের শীতে কাঁপছে উত্তরাঞ্চল। কয়েকদিনের ব্যবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা আবারও ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুই দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

তবে ভোর থেকে দেখা গেছে ঝলমলে রোদ। রাতভর তাপমাত্রা যেন জিরো ডিগ্রিতে নেমে আসে এমনটাই জানিয়েছেন এ অঞ্চলের স্থানীয়রা। সকালে ঝলমলে রোদ হওয়ায় কাজ কর্মে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকেও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। আজ বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবারও তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুই দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ