রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজশাহীতে সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সমাবেশ থেকে তারা সাদপন্থিদের নিষিদ্ধ করার দাবি জানান।

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের চারজন খুনের প্রতিবাদে রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন তাবলীগ জামাতের মূলধারা শূরায়ি নেজাম অনুসারীরা।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে প্রায় এক ঘণ্টা তারা নগরীর বোয়ালিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সমাবেশ থেকে তারা সাদপন্থিদের নিষিদ্ধ করার দাবি জানান।

‘সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাবলিগ জামাতের সাথীবন্ধু’এবং রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি শেষে শূরায়ি নেজামের পাঁচজন বাদী হয়ে সাদপন্থি চারজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগকারীরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাওলানা আতিকুর রহমান চৌধুরী, হাজী মোহা. নাঈমুল ইসলাম, ইবাদত হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন।

হড়গ্রাম নতুনপাড়া এলাকার ডা. আমিনুল ইসলাম, সিএন্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম ওরফে আব্দুল্লাহ, দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইজতেমা মাঠে ঘটে যাওয়া নির্মম হত্যাযজ্ঞে এই চারজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন।

জিডিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তারা মার্কাজ মসজিদ গেটে শূরায়ি নেজামের ওপর হামলার ব্যাপারে আলোচনা করেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানিয়েছেন, তদন্ত করে জিডির ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ