রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৬০) ও বাবু মিয়া (৪৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কষিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার ট্রাকচালক ইসমাইল হোসেন ও ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার চালকের সহকারী বাবু মিয়া।

এলাকাবাসী জানায়, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড ভেবারেজের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বগুড়া শেরপুরগামী একটি ধানবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটি ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ধানবোঝাই ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে।

এসময় গুরুতর আহত চালকের সহকারীকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাকচালক মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়া পথে তার সহকারী মারা যান। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ