রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরে নলডাঙ্গায় পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২০২৩ সালে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষরা।

ট্রেনটি পুনরায় চালুর দাবিতে বুধবার নলডাঙ্গা উন্নয়ন ফোরাম ও পজেটিভ নলডাঙ্গার ব্যানারে সকাল সাড়ে ১০টায় নাটোরের নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্লার্টফমে মানববন্ধন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ও রেলওয়ের মহাপরিচালককে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ১ জানুয়ারি থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু না হলে উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে সকল রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে এবং উপজেলা প্রতিটি স্টেশনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে মাধনগর-নলডাঙ্গা-নাটোর ও আবদুলপুর জংশন হয়ে রাজশাহীতে পৌঁছে। দুপুর পৌনে ১২টায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে, অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের। তারা আরও বলেন, আমাদের বীরকুৎসা থেকে নাটোর যাওয়া-আসা ভাড়া লাগে ৩০ টাকা। কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজিতে খরচ পরে ১২০ টাকা। এতে অনেক খরচ হয়। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবার চালু করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- নলডাঙ্গা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা সভাপতি অধ্যাপক জিয়াউল হক জিয়া, নলডাঙ্গা বাজার মালিক ব্যবসায়ী-সমিতির সভাপতি নাসির উদ্দিন হক, নলডাঙ্গা স্টেশন মসজিদের ইমাম মো. সমসের আলী, নলডাঙ্গা শ্রমিক ফেডারেশনের সভাপতি ডা. মামুনুর রশিদ মোল্লা, নলডাঙ্গা মালিক কর্মচারী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই-এর নলডাঙ্গা উপজেলা সভাপতি লতিফুর রহমান, সাবেক সেনা সদস্য মুনছুর রহমান, নলডাঙ্গা উন্নয়ন ফোরামের সদস্য রাজ্জাক প্রামানিক, রিয়াজুল জান্নাত মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী বক্তা মাওলানা আবু নওশাদ নোমানী, পজেটিভ নলডাঙ্গা সাবেক সভাপতি ডা. রেজাউল করিম বাবু, ছাত্র মহাইমিনুল হকসহ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ