রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চাটমোহরে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃষ্ণ রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গভীর নলকূপের ড্রাইভার আব্দুল মোমিনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে বিলের মধ্যে ফেলে রাখা হয়। তিনি ওই গ্রামের মইজুদ্দিন খাঁর ছেলে।

জানা গেছে, নেংড়ী কৃষ্ণরামপুর এলাকায় কালীর বিলের মধ্যে চাষাবাদ করার জন্য প্রায় ২০ জন ব্যক্তি গভীর নলকূপ স্থাপন করেন। সেখানে ড্রাইভার হিসেবে ছিলেন আব্দুল মোমিন নামে এক ব্যক্তি। বুধবার রাতে সংঘবন্ধ চোরের দল ওই ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে জমির মধ্যে ফেলে রেখে ট্রান্সফরমার চুরি করে নিয়ে য়ায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মালিকরা। খবর পেয়ে বৃহম্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ