রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টানা ৪০ দিন নামাজ পড়ায় ৫৬ কিশোরকে সাইকেল উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভুঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৫৬ জন কিশোরকে সাইকেল উপহার দেয়া হয়েছে। এ ছাড়া সুরাসমূহ অর্থসহ মুখস্থ ও নামাজ পড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৪৭ জন পেয়েছেন শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

শুক্রবার উপজেলার রামনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক।

আয়োজক সূত্রে জানা গেছে, গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতা ঘোষণা করা হয়। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়।

রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আহছান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল মোতালেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, জামায়াতের মজলিশে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন, সাবেক আমির নুর নবী দুলাল, ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি ঈমাম হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহমদ, ব্যাংকার আনোয়ার উল্লাহ, ব্যবাসায়ী ইসমাইল হোসেন প্রমুখ।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নামাজ পড়া প্রতিযোগিতায় মোট ২০২ প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৬ জন উত্তীর্ণ হয়। এ ৫৬ জনকে সাইকেল পুরস্কার দেওয়া হয়। অংশ নেওয়া বাকি ১৪৭ জনকে স্কুলব্যাগ, খাতা, কলম, ক্যালেন্ডার পুরস্কার দেয়া হয়। এ ছাড়াও রামনগর ইউনিয়নের ১৬টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের পুরস্কার দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ