রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টাকা পাচারের প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন: কাজী মনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। যাদের ব্যাপারে এ দেশ থেকে হাজার কোটি টাকা পাচার ও দুর্নীতির অভিযোগ উঠেছে- তারাই পাচারের তথ্য ও কাগজপত্র মুছে ফেলতেই সচিবালয়ে আগুন দিয়েছে। অগ্নিকাণ্ডের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি মনে করি, তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের সাথে কারা জড়িত তারা তা খুঁজে বের করবে।

শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবক দলের আয়োজনের ৩১ দফা বাস্তবায়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশকে ধ্বংস করতে আওয়ামী লীগের দোষররা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। এ ষড়যন্ত্র আরো অনেক লম্বা হবে। বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। তাকে আমরা বিদায় করেছি, কিন্তু আমরা বিপদ ও দুঃশাসন এখনো বিদায় করতে পারিনি। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলি আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মো. মাসুম, রূপগঞ্জ উপজেলা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম প্রধান, ওলামা দলের জাকারিয়া প্রমুখ ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ