রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লক্ষীপুরে আদ-দাওয়াহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষীপুরে শীতার্তদের শীতবস্ত্র এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছে আদ-দাওয়াহ ফাউন্ডেশন।

সোমবার (৩০ ডিসেম্বর) লক্ষীপুর সদরে শতাধিক পরিবারের এ বস্ত্র বিতরণ করে ফাউন্ডেশনটি। এসময় দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে ঈমান, আকিদা ও দ্বীন বিষয়ক মৌলিক আলোচনা করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মহিউদ্দিন ফারুকী বলেন, ‘আমাদের সাধ্যানুযায়ী বিভিন্ন কঠিন সময়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। এক্ষেত্রে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এলে আমরা ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে আরো ব্যাপক ও বেগবান করতে পারব ইনশাআল্লাহ।,

উল্লেখ্য, আদ-দাওয়াহ ফাউন্ডেশন একটি শিক্ষা, সেবা ও দাওয়াহ বিষয়ক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি সামাজিকভাবে শিশু ও বয়স্কদের দ্বীন শিক্ষাদানের পাশাপাশি দেশের বিভিন্ন থানা ও জেলায় বন্যার্ত, শীতার্ত ও সাধারণ মানুষের মাঝে সেবা ও সাহায্য প্রদান কার্যক্রম চালিয়ে আসছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ