রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খাগড়াছড়িতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. ফিরোজ নিহত এবং অপর আরোহী মো. রাকিব কাজী আহত হয়েছেন। আজ (২জানুয়ারি)বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে এবং আহত রাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মো. ফিরোজ বান্দরবান জেলার লামা সিলাছড়ি এলাকার মো. কামালের ছেলে। আহত মো. রাকিব কাজী গোপালগঞ্জ জেলার চকল পুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে। তারা মাটিরাঙ্গা যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। 

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানিয়েছেন, ফিরোজ ঘটনাস্থলেই মারা গেছেন। রাকিবের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তী পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তার বিষয়ে পুনরায় সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। স্থানীয়রা মহাসড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা ও ট্রাফিক নিয়ম কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ