বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টায় জেলার খোলসা উপজেলাধীন ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং পাশের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

রাতে ওই বিরোধের ধারাবাহিকতায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল হামলাকারী ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলার সময় সেখানে থাকা ছালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান। গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ