রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত নির্বাচনে বরিশালের দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তবে তিনি একটি আসনেও বিজয়ী হতে পারেননি। তাকে পরাজিত করতে শত শত কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে দাবি করেছেন শায়খে চরমোনাই।

শনিবার (১৩ জুন) বিকেলে হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত তৃণমূল পর্যায়ের সব সহযোগী সংগঠনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, জাতীয় নির্বাচনে আমাকে পরাজিত করার জন্য শত শত কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেই অর্থের কিছু নমুনা বর্তমানে ইসলামী ব্যাংকে দেখা যাচ্ছে।

শায়খে চরমোনাই বলেন, আমরা যদি তাদের সঙ্গে আপস করতাম, তাহলে জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০ থেকে ৪০ জন সংসদ সদস্য নির্বাচিত হতে পারতেন। কিন্তু আমরা ইসলামের পথ থেকে বিচ্যুত হইনি। যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা না করে শুধু ক্ষমতায় যেতে চায়, তারা ভুল পথে রয়েছে। আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, দেশে এমন অনেক আলেম আছেন, যারা কেবল এমপি হওয়ার আশায় বিভিন্ন রাজনৈতিক শক্তির কাছে নিজেদের সমর্পণ করেন। আমরা যদি সেই পথ অনুসরণ করতাম, হয়তো এমপি হতে পারতাম; কিন্তু আদর্শ ও ইসলামী চেতনা ধরে রাখতে পারতাম না।

মুফতি ফয়জুল করীম বলেন, যারা পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামি হুকুমত কায়েম করতে চান, তাদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর যারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিতে চান, তারা অন্য পথ বেছে নিতে পারেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ