রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা

নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ী-পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ-ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ ৮জন নিহত হয়েছে বলে জানা গেছে।  

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, এ-সময় মাদক ব্যবসায়ীদের ইট পাটকেলের ঢিলে ৫ পুলিশসহ ৮ জন আহত হয়েছে। সেই সাথে এই ঘটনায় শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ ৩জনকে বিপুল পরিমাণের মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

আহতরা হলেন, এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনেস্টেবল আশিক। এছাড়া আহত হয়েছে পথচারী হেলালউদ্দিম ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণের মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে(২৪) গ্রেফতার করা হয়। তখন গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের উপর এলোপাতাড়ি ইট পাটকেল ছুঁড়ে। পরে পুলিশকে লক্ষ করে প্রায় ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে মাদক ব্যবসায়ীরা। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়েছে। এই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব পুলিশের একাধিক সদস্য আহত হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ