শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৪ আগস্ট: শতাধিক প্রাণহানি, ঘোষণা আসে ‘মার্চ টু ঢাকা’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানের বিভীষিকাময় দিন ছিল ২০২৪ সালের ৪ আগস্ট। এদিন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হন শতাধিক মানুষ। নানা উদ্বেগ ও উৎকণ্ঠার মাঝে সন্ধ্যায় মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে পাঁচ আগস্ট নির্ধারণ করা হয়। আর তাতেই পতন ঘটে দেড় যুগের আওয়ামী শাসনের।

৪ আগস্ট ২০২৪। কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনে এদিন গোটা দেশ কার্যত রূপ নেয় এক রণক্ষেত্রে।  আওয়ামী লীগের দলীয় ক্যাডার ও সরকারী বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় ছাত্র–জনতা। মারণাস্ত্র হাতে আন্দোলন দমন করার চেষ্টা চালায় সরকারের বিভিন্ন বাহিনী। এক দিনে নিহত হন প্রায় শতাধিক মানুষ।

৪ আগস্ট সকাল থেকেই রাজধানীতে ছিল চরম উত্তেজনা। বেলা বাড়তেই শুরু হয় সংঘর্ষ। অগ্নিগর্ভে রুপ নেয় রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, শাহবাগ, পল্টন, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকা। আন্দোলনের মাত্রা ছড়িয়ে পড়ে জেলা শহরগুলোতে। সরকার পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যার আগেই সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। একই সঙ্গে ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।

অভ্যুত্থান সফল হলে এরপর অন্তর্বর্তী সরকার কেমন হবে, সেটির একটি রূপরেখা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আর শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্যে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে ছয়ই আগস্ট ‘মার্চ টু ঢাকা’ পালনের কথা থাকলেও পরে সেটি একদিন এগিয়ে পাঁচই আগস্ট নির্ধারণ করেন আন্দোলনের নেতারা। সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া অন্যান্য সমন্বয়করা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে গণভবন ঘেরাওয়ের কথা জানান। এভাবেই চূড়ান্ত পরিণতির দিক এগিয়ে যেতে থাকে গণঅভ্যুত্থান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ