রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে জামাল মুন্সি নামের মাদ্রাসা শিক্ষক ও সবুজ মিয়া নামের এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। নিহত জামাল মুন্সি (৪৫) আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে এবং নিহত সবুজ মিয়া (৫৫) কাইলাটি ইউনিয়নের কতুবপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে। 

রোববার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে সাপমারা গ্রামের আরও চার কৃষকের সঙ্গে বাড়ির পাশের আইঞ্চার বিল এলাকায় মাছ ধরতে যান জামাল মুন্সি। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা অন্য কৃষকরা লাশটি বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ভোরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে জামাল মুন্সি বিলে মাছ ধরছিলেন। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার সুযোগও পাওয়া যায়নি।

অপরদিকে, সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজিচালক সবুজ মিয়ার ব্যাপারে স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বাজারে টেলিভিশনে ফুটবল বিশ্বকাপের ব্রাজিল ও মরক্কোর মধ্যকার খেলা দেখে বাড়ি ফেরার পর রোববার সকালে গ্রামের সামনে পানিতে ডুবে থাকা জমিতে জাল নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে মৃত্যু হয়। কয়েক ঘণ্টা পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খুঁজতে বেরিয়ে জমিতে তার নিথর দেহ দেখতে পায়। পরে বাড়িতে নিয়ে আসেন।

নেত্রকোনা সদর থানার ওসি মোহাম্মদ আল মামুন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারী বলেন, উভয় ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ