শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এর প্রতিবাদে রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ব্যানার ও স্লোগানের মাধ্যমে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। আমাদের একটি ফুটওভার ব্রিজ জরুরি। গতকাল রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়কে বিক্ষোভ করছি।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের খবর পাঠানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ