শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌ‌দি আর‌বের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগের বাড়ি নওগাঁ, নাটোর ও রাজশাহী এলাকায়।

বাংলাদেশ দূতাবাস, রিয়া‌দের বরা‌তে সোমবার (১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত‌দের তথ্য দি‌য়ে‌ছে।

নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়, দুই জনের নাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে।

নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক (বাবা সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (বাবা মৃত বজলুর প্রামাণিক), মো. মোহন (বাবা গুফফার প্রামাণিক), মো. সুমন (বাবা গুফফার প্রামাণিক) ও মিনহাজ। বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদরের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল (বাবা মজনু) এবং সাদনগর গ্রামের সাগর রয়েছেন। তবে মিনহাজের সুনির্দিষ্ট গ্রামের নাম এখনও জানা যায়নি।

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার মরুগ্রাম ও ডাংগাপাড়া গ্রামের শ্যামল এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টাযর দিকে (বাংলাদেশ সময়) রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন। নিহতদের সবাই বাংলাদেশি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ