মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত তুরাগ থানা শাখার ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) তুরাগ থানা শাখার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান।

নবগঠিত কমিটিতে মাওলানা মাহদী হাসানকে সভাপতি এবং মাওলানা আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা আব্দুল কাদের সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, অফিস সম্পাদক এইচ এম খোকন, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সংগঠন বিভাগের সহসম্পাদক মাওলানা মাহমুদ হোজাইফা এবং ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদুল্লাহ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ