মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :

বেফাকের নতুন মারকাজের জন্য আবেদন আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

নতুন মারকাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

মঙ্গলবার (১১ জুলাই) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে বেফাক কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ঠিকানা— ২০৫, কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস), যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ