শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জামিয়া রাব্বানিয়া আরাবিয়ার মাসিক ইজতেমা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে অবস্থিত আলোচিত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রাব্বানিয়া আরাবিয়ার উদ্যোগে আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার মাসিক ইজতেমা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আসরের পর জামিয়ার মসজিদে রব্বানীতে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে নসিহত পেশ করবেন আরেফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইনের খলিফা, জামিয়া রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম ভাসানী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজতেমায় আসরের পরপরই মুফতি নজরুল ইসলাম ভাসানী নসিহত পেশ করবেন।

প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার নিয়মিতভাবে এ মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। সহিহ ঈমান-আমল, তাজকিয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালা জীবন গঠনের লক্ষ্যে ওলামায়ে কেরাম, শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসলিমদের ইজতেমায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

জামিয়া রাব্বানিয়া আরাবিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রব্বানীনগর, জালকুড়ি, কাড়ইতলা এলাকায় অবস্থিত। চাষাড়া বা সাইনবোর্ড থেকে রব্বানীনগর (জালকুড়ি, কাড়ইতলা) এলাকায় নেমে রাস্তা পার হয়ে যুব উন্নয়ন ভবনের দক্ষিণ পাশ দিয়ে হেঁটে প্রায় তিন মিনিটে জামিয়ায় পৌঁছানো যাবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ