সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৭৯ জন। এ নিয়ে হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮২ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন। চলতি বছরের এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মারা গেছে ৮৮০ জনে।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মাঝে হাম রোগী ১০৭ জন এবং হামের উপসর্গ রয়েছে ৮৭২ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জন।
আইও/