শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ময়মনসিংহের প্রবীণ আলেম মাওলানা আবদুল হক হাসপাতালে, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের প্রবীণ আলেমে দীন, বড় মসজিদের পেশ ইমাম ও খতিব, উস্তাজুল আসাতিজা ও শায়খুল হাদিস এবং ইত্তেফাকুল উলামার মজলিসে শুরার সদস্য মাওলানা আবদুল হক কোমরে আঘাতজনিত কারণে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) ইত্তেফাকুল উলামার দায়িত্বশীলরা হাসপাতালে গিয়ে মাওলানা আবদুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসার সুবিধার্থে হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মাওলানা আবদুল হকের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য ইত্তেফাকুল উলামার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ