বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


আবারও তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান সংকটের মধ্যে আবার কমেছে গ্যাসের সরবরাহ। বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফিলিং স্টেশনগুলোতেও দেখা মিলেছে তীব্র গ্যাস সংকটের চিত্রের।

কোথাও ফিলিং স্টেশন বন্ধ করে রাখা হয়েছে, আবার কোথাও গ্যাসের আশায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। একই সময়ে বাসাবাড়িতেও গ্যাসের চাপ এতোটাই কম যে, অনেক এলাকায় চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রাজধানীর মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে গ্যাস না থাকার চিত্র দেখা গেছে। কোনো কোনো স্টেশনের সামনে 'গ্যাস নেই' লেখা সাইনবোর্ডও টানানো হয়েছে।

ফিলিং স্টেশনের কর্মীরা জানান, সাধারণত রাত ১২টার পর কিছুটা গ্যাসের সরবরাহ পাওয়া যায়। তবে তখনও গ্যাসের চাপ খুব কম থাকে। বুধবার দুপুর পর্যন্ত স্টেশনে গ্যাসের সরবরাহ পাওয়া যায়নি।

গত শুক্রবার ও শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সোমবার থেকে আবারও সরবরাহ কমে গেছে। ফলে গ্যাসের জন্য স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ