শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জামায়াত এমপি উঠতেই ভেঙে পড়ল কাঠের ব্রিজ, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ঝুঁকিপূর্ণ একটি কাঠের ব্রিজ পরিদর্শনে গিয়ে সেটির একটি অংশ ভেঙে পড়েছে। এ সময় ব্রিজের ওপর থাকা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার অক্ষত থাকলেও তাঁর সঙ্গে থাকা দুই নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজটি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় এলাকার মানুষ ভোগান্তিতে ছিলেন। পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের ব্রিজ নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্রিজটি পরিদর্শনে যান।

এ সময় সংসদ সদস্যসহ কয়েকজন ব্রিজের ওপর উঠলে অতিরিক্ত চাপের কারণে এর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে কয়েকজন নিচে পড়ে যান। তাদের মধ্যে দুজন আহত হন। তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, এমপি মহোদয় এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য ওপরে উঠেছিলেন। এ সময় লোকজন বেশি হওয়ায় হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। তাঁর সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যান।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে ব্রিজটি তৈরি করেছেন। বুধবার এমপি সেটি পরিদর্শনে গেলে ব্রিজটি ভেঙে পড়ে।

সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছেন। আমি ও আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর এর পেছনের অংশ ভেঙে পড়ে। কয়েকজন নিচে পড়ে তাদের জামাকাপড় ছিঁড়ে গেছে এবং দুজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, সেখানে সরকারি অর্থায়নে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ