শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অতিরিক্ত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকালে শিক্ষার্থীরা তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন। পরবর্তীতে তারা জেলা প্রশাসকের কাছে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা চলছে। তবে দিন-রাত ঘন ঘন ও অনিয়মিত লোডশেডিংয়ের কারণে তারা ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। এতে করে আসন্ন পরীক্ষার প্রস্তুতি এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুধু শিক্ষা খাতই নয়, অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের ফলে জেলা শহর ও গ্রামীণ এলাকার ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসাসেবা এবং গৃহস্থালির দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- শিক্ষার্থী মাসুম বিল্লাহ, রিপন আলী ও আব্দুর রহিম। 

তারা বলেন, পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে এমন বিদ্যুৎ বিভ্রাট আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ।

দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না করা হলে আগামীতে আরও কঠোর ও কঠোরতর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ