শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট প্রতিনিধি

সিলেটে অবস্থিত হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগে গত ৩৪ দিনে জমা হওয়া টাকা গণনা সম্পন্ন হয়েছে। এতে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ-রূপা এবং ভক্তদের দেওয়া বেশ কিছু চিঠিও পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া অর্থ ও অন্যান্য সামগ্রী গণনা শুরু হয়। প্রায় আট ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে গণনা শেষ হয়।

গণনা শেষে গণমাধ্যমকর্মীদের সামনে অর্থ ও অন্যান্য সামগ্রীর হিসাব তুলে ধরেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবক দিনব্যাপী এ গণনা কার্যক্রমে অংশ নেন।

মাজারের দানবাক্স ও ডেগে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৩১ দশমিক ১১ পাউন্ড, ভারতের ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানের ৬০ রুপি, সৌদি আরবের ৭০ রিয়াল, মালয়েশিয়ার ৮৩ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৪ ডলার, নেপালের ১০০ রুপি, ওমানের ১ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৬৪ দিরহাম ২২ সেন্ট, ইরাকের ২৫০ দিনার, তুরস্কের ৯০ লিরা, ভিয়েতনামের ১ হাজার ডং এবং জাপানের ১ হাজার ইয়েন।

এ ছাড়া কাতারের ১১২ রিয়াল ৫০ পয়সা, লেবাননের ১০ পাউন্ড, মিশরের ১০ পাউন্ড, ইউরোর ৪০ পয়সা, বাহরাইনের ১ পয়সা এবং কানাডার ১ ডলারও পাওয়া গেছে।

গণনার সময় দানবাক্স ও ডেগ থেকে স্বর্ণও পাওয়া গেছে। এর মধ্যে ২ ভরি ১ রতি এবং ১ ভরি ২ আনা স্বর্ণ রয়েছে। পাশাপাশি রূপাও পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া ভক্তদের পক্ষ থেকে মাজারে দেওয়া বিভিন্ন চিঠিও গণনার সময় পাওয়া যায়। এসব চিঠিতে ভক্তদের নানা আবেদন, আকাঙ্ক্ষা ও অনুভূতির কথা রয়েছে বলে জানা গেছে।

সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মাজারে নজরানা হিসেবে পাওয়া গরু, ছাগল, হাঁস-মুরগিসহ অন্যান্য সামগ্রীর হিসাব মাজার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে।

এর আগে গত ২২ জুন ও ১১ জুলাই দুই দফায় প্রকাশ্যে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়। ওই দুই দফায় গণনা করা অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ