শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদরাসায় বিশেষ দরস ও তাকরির দিয়েছেন পাকিস্তানের খ্যাতনামা দেওবন্দি আলেম, গবেষক ও লেখক মাওলানা মুহাম্মদ ইলিয়াস গুম্মান।

শনিবার (২২ আগস্ট) তিনি গওহরডাঙ্গা মাদরাসায় উপস্থিত হন। এ সময় মাদরাসার তালিবুল ইলমদের জন্য আকিদা বিষয়ে বিশেষ দরস প্রদান করেন তিনি।

সকাল ৯টায় অনুষ্ঠিত এ দরসে মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিকেল ৩টায় সর্বসাধারণের উদ্দেশ্যে ‘দেওবন্দিয়্যাত ও রদ্দে ফিরাকে বাতিলা’ বিষয়ে বিশেষ তাকরির করেন মাওলানা ইলিয়াস গুম্মান।

মাওলানা মুহাম্মদ ইলিয়াস গুম্মান পাকিস্তানের একজন খ্যাতনামা দেওবন্দি ইসলামি পণ্ডিত, গবেষক, বক্তা ও লেখক। ইলমুল কালাম ও তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তাঁর অনুসারীদের কাছে তিনি ‘মুতাকাল্লিমে ইসলাম’ নামে পরিচিত।

তিনি পাকিস্তানের সারগোধায় অবস্থিত ‘মারকাজ আহলে সুন্নাত ওয়াল জামায়াত’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ