শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


ধামরাইয়ে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে দিনব্যাপী ‘তরবিয়তি মজলিস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিট থেকে ধামরাইয়ের থানা রোডস্থ খেলাফত মজলিস কার্যালয়ে এ মজলিস অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজনে কর্মীদের আত্মশুদ্ধি, দ্বীনি জ্ঞানার্জন, দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক দায়িত্ব ও সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

মজলিসের শুরুতে ‘দারসুল কুরআন—সূরা তাওবা’ বিষয়ে আলোচনা করেন খেলাফত মজলিস ঢাকা জেলার ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আতিকুর রহমান।

‘দাওয়াতে দ্বীন—মুমিন জীবনের মিশন’ শীর্ষক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন। এ পর্বে একজন মুমিনের জীবনে দ্বীনের দাওয়াতের গুরুত্ব ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া ‘আমরা কী চাই, কেন চাই, কীভাবে চাই এবং কর্মীর শর্তাবলী ও কাজ’ শীর্ষক দিকনির্দেশনামূলক আলোচনা করেন ঢাকা জেলা শাখার সহ-সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. এ. কে. এম. এনামুল হক।

‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা, প্রাপ্তি ও আমাদের করণীয়’ বিষয়ে আলোচনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ. বি. এম. সিরাজুল মামুন। তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সংগঠনের কর্মীদের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।

ঢাকা জেলা শাখার সভাপতি মুফতী আশরাফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতী আলী আকরামের পরিচালনায় দিনব্যাপী এ তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়। এতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ঢাকা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ