সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

অসুস্থ মাওলানা হেদায়েতুল্লাহ হাদীকে দেখতে হাসপাতালে বিকেএম নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদীকে দেখতে গেছেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সল।

সোমবার (৭ সেপ্টেম্বর) পান্থপথের ধানমন্ডি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা হেদায়েতুল্লাহ হাদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় মাওলানা ফয়সল তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন। পরে তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মেরুদণ্ডজনিত সমস্যার কারণে মাওলানা হেদায়েতুল্লাহ হাদী হাসপাতালে ভর্তি হন। ইতোমধ্যে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য হাবীবুল্লাহ মিসবাহ এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ।

এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ফোনে মাওলানা হেদায়েতুল্লাহ হাদীর অস্ত্রোপচার ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য দোয়া করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ