শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় মো. শহিদুল করিম মানিক (৪২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনাকে কেন্দ্র করে রাতে হাসপাতালের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন রোগীর স্বজনেরা। পরে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেখল আবদুর রশিদ সারেং বাড়ির মৃত নুরুচ্ছালামের ছেলে এবং সিএনজিচালিত অটোরিকশাচালক মো. শহিদুল করিম মানিককে পেটব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোগীর মৃত্যুর পর চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে তার আত্মীয়-স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগ, ইনডোর ওয়ার্ড, লেবার রুমসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার বলেন, রোগীকে যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরও চিকিৎসায় কোনো অনিয়ম ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। এ সময় লেবার রুমে থাকা এক প্রসূতি মা ও নবজাতকের শরীরে জানালার ভাঙা কাচ এসে পড়ে। এতে তারা আহত হয়েছেন বলে জানান তিনি।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, রোগীর আত্মীয়-স্বজনের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ