সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

নড়াইলে তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র মোহাম্মদ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নড়াইল সদর উপজেলায় মোহাম্মদ আলী (১০) নামের এক মাদরাসাছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার স্বজনেরা নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাছিমদিয়া এলাকার ফজলুল উলুম মাদরাসা থেকে সে নিখোঁজ হয়। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদ আলীর সন্ধান পাওয়া যায়নি।

মোহাম্মদ আলী নড়াইল সদর থানার মাছিমদিয়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে মাছিমদিয়া এলাকার ফজলুল উলুম মাদরাসার ছাত্র।

জিডি ও স্বজনদের সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে মাদরাসা থেকে নিখোঁজ হয় মোহাম্মদ আলী। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় জিডি করা হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মাদরাসাছাত্র নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ