সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

গাজীপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

‎গাজীপুরের শ্রীপুরে সাতার কাটতে নেমে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের এলিম বাড়ি মোড়ের আবুল হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গড়কড়া গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়ারছেলে জুনাইদ (৯) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারপাড়া গ্রামের এমদাদুল হকেরে ছেলে ইউসুফ (৯)।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী জুনাইদ ও ইউসুফ খেলতে যায়। পরে দুপুরের পরও তারা বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে বিকেলে জানতে পান শিশুরা পুকুরে সাতার কেটেছে। 

এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে পুকুরে অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর ফায়র সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল ইসলাম বলেন, দুই শিশু পুকুরে ডুবে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনূর আলম বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ