সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের নতুন অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতী হাবীবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও নেত্রকোনা জেলা শাখার সভাপতি, শায়খুল হাদীস আল্লামা জিয়াউদ্দীন সাহেব হাফি. (শায়খে ঝানজাইল)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আব্দুর রব।

এছাড়াও অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী মূল্যবোধ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি, উম্মাহ ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ