সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মিজবাহ উদ্দীন আরজু, মহেশখালী প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন ও ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালী পৌরসভার ‘ফয়সাল'স ডাইন’-এ এই অধিবেশন সম্পন্ন হয়।

উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নেজামুর রহমান সোলাইমানী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলম।

অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আল মিজান মুহাম্মদ নোহেল। বিশেষ বক্তা ছিলেন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আজিজী। এছাড়াও স্থানীয় ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অধিবেশনে উপস্থিত ছিলেন।

শুরা অধিবেশনের শেষে প্রধান অতিথি ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটিতে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মো. বেলাল হোসাইনকে সহ-সভাপতি এবং হাফেজ মাওলানা মহিউদ্দিনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করেন।

নতুন কমিটি ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও উপস্থিত কর্মীবৃন্দ সংগঠনের আদর্শকে সমুন্নত রেখে মহেশখালী উপজেলা দক্ষিণে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ