সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নেত্রকোনার খালিয়াজুড়ীতে ডোবায় জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে ওবায়দুল্লাহ (৫) এবং একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে শাহাদত (সাড়ে ৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের সামনে খেলতে যায় ওবায়দুল্লাহ ও শাহাদত। একপর্যায়ে তারা বিদ্যালয়ের সামনে মাটি কাটার পর তৈরি হওয়া ডোবায় জমে থাকা পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খালিয়াজুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ