সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

‘নবীজীর ভালোবাসায় ডাকঢোল নয়, প্রকৃত অনুসরণ ঈমানের দাবি’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুল খিদমাহ আল ইসলামিয়া ঢাকার ব্যবস্থাপনায় 'রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ'-এর আয়োজনে সীরাত বিষয়ক জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের এ আয়োজনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি লুৎফুর রহমান ফরায়েজী।

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেয়ালে দেয়ালে লেখা, লাইটিং করা কিংবা ঢোল-তবলা বাজানো প্রকৃত রাসূলুল্লাহর আদর্শ নয়। রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার দৃষ্টান্ত সঠিকভাবে প্রকাশ করতে হবে।

উপস্থিত প্রতিযোগীদের উদ্দেশে প্রধান আলোচক, রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক, জামিয়াতুল বালাগ ঢাকার প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি আহসান শরীফ বলেন, তোমরা রাসূলুল্লাহর জীবনী বলছ, পড়ছ এবং শুনছ। ব্যক্তিজীবনে, পরিবার, সমাজ ও রাষ্ট্রে এর প্রয়োগ করা চাই।

তিনি বলেন, রাসূলুল্লাহ ছিলেন পৃথিবীর সব মানুষের মধ্যে সেরা, নবীদের মধ্যে সেরা, হাশর, কবর এবং সর্বত্রই তিনি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল। প্রিয় নবীজির শ্রেষ্ঠ গুণাবলী আমাদের মধ্যেও গ্রহণ করা চাই। নিজেকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলা চাই।

ফাউন্ডার মেম্বার মুফতি আবদুল কাইয়ূম হানাফীর সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে বক্তব্য রাখেন—ফাউন্ডার মেম্বার মাওলানা হাবীবুর রহমান, হাফেজ মুফতি মোহাম্মদ সাঈদ, মুফতি আমিন হানিফ, মুফতি আব্দুর রহীম বিপ্লবী, মুফতি মাহবুব হাসান, মাওলানা ইসমাঈল হুসাইন শাহরিয়ার, মাওলানা সাইফুল্লাহ আল জাহিদ, মুফতি জাফর আহমাদ, মুফতি সাঈদ আবরার নদভী, মাওলানা কামরুজ্জামান রহমানী প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম রাউন্ডের ৪র্থ পর্ব আগামীকাল (সোমবার, ১৪ সেপ্টেম্বর) ধানমন্ডি শঙ্কর দারুল ফুরকান হিফজ মাদরাসায় অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা শেষে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়ার মাধ্যমে প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের সমাপ্তি হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ