সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মো. সেলিম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুজন হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার নুর হোসেনের স্ত্রী রাশিদা খাতুন (৪২) এবং গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকার বাসিন্দা জাফর আলী (৭০)।

মো. সেলিম উদ্দিন বলেন, রাশিদা খাতুন ১৩ সেপ্টেম্বর বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। আর জাফর আলী ১৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরদিন ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। ডেঙ্গুর জন্য নির্ধারিত ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৪২ জন নারী ও ৬ জন শিশু। ভর্তি রোগীদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন। বাকিদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল।

চিকিৎসক মো. সেলিম উদ্দিন আরও বলেন, চলতি বছর এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৭৮ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ