নারায়ণগঞ্জ প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক ডিআইটি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ও মহানগরের পৃথক ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলামের নেতারা জানান, সংগঠনের অন্তর্ভুক্ত ইসলামী দলগুলো, বিভিন্ন থানা থেকে পাওয়া তালিকা, বড় মাদরাসা এবং তাবলিগ জামাতের সাথীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নাà§