সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়া হুড়োহুড়িতে হতাহতের খবর এবং পরবর্তী সময়ে মৃত্যুর সংখ্যা ও কারণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশায় উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার সময় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া এবং এর পরিপ্রেক্ষিতে হতাহতের খবর অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত ও সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবরের পর বিভিন্ন পর্যায় থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ঘটনার প্রকৃত চিত্র এবং কারও মৃত্যু হয়ে থাকলে তার সঠিক কারণ নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

রিদওয়ান মাযহারী বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা দ্রুত তদন্তের মাধ্যমে বের করতে হবে। তদন্তে কারও দায় বা গাফিলতি প্রমাণিত হলে তাকে জবাবদিহির আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ও আতঙ্কজনিত দুর্ঘটনা এড়াতে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ