শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফেনীতে দুর্ঘটনার কবলে হেফাজত আমীরকে বহনকারী গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি ফেনীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। তবে দুর্ঘটনায় তিনি কিংবা তাঁর সফরসঙ্গী কারও কোনো ক্ষতি হয়নি, সবাই নিরাপদ আছেন বলে জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে তা নিশ্চিত করেছেন, হেফাজত নেতা আজিজ উল্লাহ আহমদী। 

পোস্টে তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ফেনীর মহিপালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে আল্লামা বাবুনগরীকে অন্য একটি ব্যক্তিগত গাড়িতে তুলে দিয়ে নোয়াখালীর পূর্বনির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে পাঠানো হয়।

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে জানান, গাড়িটি সামান্য দুর্ঘটনার শিকার হয়েছিল। এতে আমীরে হেফাজত কিংবা তাঁর সঙ্গে থাকা কারোর কোনো আঘাত বা শারীরিক সমস্যা হয়নি। তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এদিকে হেফাজতের আরেক নেতা মাওলানা ইউনুস কাসেমী আমীরে হেফাজতের সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দুর্ঘটনার বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিক সমিতির কর্মকর্তাদের উপস্থিতিতে বাসচালক ও সংশ্লিষ্ট কর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ