সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির বিশেষ টিম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা আইনজীবী সমিতিতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে সমিতির আইনজীবীদের মাঝে ইসলামী আইনজীবী পরিষদের পরিচিতি ও কার্যক্রম সংবলিত লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় টিমের নেতারা।

এ সময় আইনজীবীদের সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

কর্মসূচিতে ইসলামী আইনজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল বাসেত, সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মাদ মশিউর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাডভোকেট মো. আলমগীর ভূইয়া, অ্যাডভোকেট মো. আ. হামিদ, অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি. এম. নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরীসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মো. শওকত আলী হাওলাদার কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় টিম চার দিনের সাংগঠনিক সফরে রয়েছে। সফরকালে কুমিল্লা, চট্টগ্রাম ও রাঙামাটি আইনজীবী সমিতিসহ বিভিন্ন আইনজীবী সমিতির আইনজীবীদের সঙ্গে মতবিনিময় ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার কর্মসূচি রয়েছে।

সফরের সার্বিক সফলতা ও নিরাপদ যাত্রার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলোর দায়িত্বশীল, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন ইসলামী আইনজীবী পরিষদের নেতারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ