সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একদল শিক্ষার্থী। দিনব্যাপী কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বাঁশখালীর বিভিন্ন অঞ্চল ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। চুয়েট শিক্ষার্থীদের সামাজিক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব অব চুয়েট এ উদ্যোগ বাস্তবায়ন করে।

বিআরএফ ইয়ুথ ক্লাব অব চুয়েটের আহ্বায়ক ও চুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগের শিক্ষার্থী সুলতান শাহরিয়া শাফি বলেন, “সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাও চুয়েট শিক্ষার্থীরা বিআরএফ ইয়ুথ ক্লাবের মাধ্যমে আমাদের সীমিত সামর্থ্য থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছি।”

তিনি আরও বলেন, “বিআরএফ ইয়ুথ ক্লাব চুয়েট শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা, পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে কাজ করছে। ভবিষ্যতে আমরা আমাদের কাজকে আরও বেগবান করব, ইনশাআল্লাহ।”

স্থানীয় তরুণ সাজরুল ইসলাম বলেন, “বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবারই কোনো ধরনের ত্রাণ সহায়তা পাননি। চুয়েটের বিআরএফ ইয়ুথ ক্লাব আমাদের এলাকায় ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে। তাদের এই উদ্যোগের প্রতি আমরা কৃতজ্ঞ।”

চুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধরনের কাজের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব পরিবেশ, জলবায়ু ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করে। এটি বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের (বিআরএফ) একটি উদ্যোগ। চুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগের শিক্ষার্থীরা বিআরএফের সঙ্গে জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক বিভিন্ন উদ্যোগে অংশ নিয়ে থাকেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ