বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এবার কুমিল্লায় দশম শ্রেণির স্কুলছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের লাশ উদ্ধারের পর এবার শাহরিয়ার নাফিজ নামে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে নাফিজ নিখোঁজ হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মো.নজরুল ইসলাম বাপ্পি।

নিখোঁজ শাহরিয়ার নাফিজ (১৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে। সে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এদিকে, নাফিজের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সহযোগিতা চেয়েছেন। ওই শিক্ষার্থীর সন্ধান চেয়ে কুমিল্লা আদালতের আইনজীবী সোহরাব হোসেন ভূঁইয়া একটি পোস্ট দিয়েছেন। 

পোস্টে তিনি লেখেন, সোমবার সকালে ইবনে তাইমিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।

শাহরিয়ার নাফিজের মামা মো. নজরুল ইসলাম বাপ্পি বলেন, সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। এরপর সারাদিন আর বাসায় ফেরেনি। আমরা সব আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তার খোঁজ পাইনি। পরে রাত ১২টার দিকে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তার সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন (শনিবার) বেলা ১১টার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকা থেকে তার মরদেহ করে পুলিশ।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ছিল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ