নিজস্ব প্রতিবেদক
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রশীদ আহমদ ফেরদৌস বিন ইসহাক (রহ.)-এর কর্মময় জীবন ও দ্বীনি অবদান স্মরণে বরিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশালের ঐতিহাসিক টাউন হলে খেলাফত মজলিস বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আবদুল কাদের হোসনাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি। অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম এবং খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরà¦