বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এসময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রা বিরতি দিতে বাধ্য করেন। এসময় ঢাকা ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৪  নভেম্বর) সকাল ৬টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে দেন এবং দাবি জানান।

স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দীর্ঘদিন ধরে যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এজন্য শনিবার রেল স্টেশন এলাকায় রেল লাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, এলাকাবাসী যমুনা ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে শনিবার সকাল ৬টার দিকে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ৯ টার দিকে তারা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থান নিয়ে যাত্রা বিরতি দিতে বাধ্য করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হলে সকাল ১০ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন দীর্ঘ সময় আটকে রাখায় দুর্ভোগে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ