বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ৩৪তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য আলেম, ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা অংশ নেবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বয়ান ও নসিহত। এতে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা বক্তব্য দেবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও পীরে কামেল আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী।

সম্মেলনে নসিহত পেশ করবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা আওরঙ্গজেব ফারুকী ও আল্লামা খলিল আহমদ কাসেমী কুরাইশী, সিলেটের বিশিষ্ট মুফাসসির আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, ঢাকার মুফতি দিলওয়ার হোসাইন, শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক, কুমিল্লার মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, ঢাকার মাওলানা হাসান জামিল ও মুফতি আনিছুর রহমান আশরাফী।

দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিশেষ দাওয়াত জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন জেলার কওমি মাদরাসাগুলোর একটি শীর্ষস্থানীয় ও সুসংগঠিত প্ল্যাটফর্ম। পারস্পরিক সৌহার্দ্য রক্ষা, শিক্ষার মানোন্নয়ন, দ্বীনি কার্যক্রম পরিচালনা এবং জাতীয় ও সামাজিক বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ