বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:

নবীজি (সা.) শেষ নবী, যারা এটা অস্বীকার করে তারা কাফের, এবং যারা তাদের কাফের বলে না, তারাও কাফের বলে মন্তব্য করেছেন ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা খুরশিদ আলম কাসেমী। তিনি বলেন, কাদিয়ানীরা নবী মুহাম্মদ (সা.)-কে নবী মানে ঠিক, কিন্তু শেষ নবী মানে না; সুতরাং তারা কাফের।

শুক্রবার (২০ নভেম্বর) রামপুরা, চৌধুরী পাড়ার মসজিদ-ই-নূরের প্রাক খুৎবায় তিনি এমন মন্তব্য করেন।

মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেন, আল্লাহ তায়ালা সুরা আহযাবের ৪৪ নম্বর আয়াতে বলেন, “মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী।”

তিনি বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা একটি ভ্রান্ত দল। তারা নবী মুহাম্মদ (সা.)-কে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। পবিত্র কুরআনে নবী মুহম্মদ (সা.)-কে শেষ নবী ঘোষণা করা হয়েছে। সুতরাং তাকে শুধু নবী মানলেই হবে না; শেষ নবী মানতে হবে। যারা মানবে না, তারা কাফের এবং যারা তাদের কাফের বলবে না, তারাও কাফের।

তিনি নিজের বক্তব্যের পক্ষে সহিহ বুখারি এবং মুসলিমের আরেকটি হাদিস উল্লেখ করেন। তিনি বলেন, নবীজি (সা.) বলেছেন, “আমার এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে একটি ঘর (অট্টালিকা) নির্মাণ করল এবং তা অত্যন্ত সুন্দর ও সুশোভিত করল; তবে তার এক কোণে একটি ইটের জায়গা খালি রাখল। অতঃপর লোকজন ঘরটির চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগল এবং তার সৌন্দর্যে বিস্মিত হয়ে বলতে লাগল— ‘এই ইটটি কেন বসানো হলো না?’ রাসূলুল্লাহ (সা.) বলেন, আমিই সেই (শেষ) ইট এবং আমিই সর্বশেষ নবী।”

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ