বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে। এমনকি শিশুরাও আজ নিরাপদ নয়। এ অবস্থা থেকে সমাজ ও জাতিকে রক্ষা করতে হলে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও চারিত্রিক শুদ্ধতার চর্চা বাড়াতে হবে। জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, অনৈতিকতার প্রতিরোধ এবং ইসলামী মূল্যবোধের প্রসারে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।

কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসা ও এতিমখানার ৫৩তম বার্ষিক সভায় প্রধান বক্তার বক্তব্যে দেশের প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী এসব কথা বলেন।

রোববার (২২ নভেম্বর) মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সমকালীন বিশ্বে নানামুখী বিভ্রান্তি, মতাদর্শিক আগ্রাসন ও ফিতনার বিস্তার ঘটছে। এ পরিস্থিতিতে উম্মাহর ঈমান-আকিদা সংরক্ষণ এবং ইসলামের শাশ্বত আদর্শ সমুন্নত রাখতে আলেম-ওলামাদের ইলমে নববির যথার্থ ধারক ও বাহক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ইসলামী শিক্ষা ও তাহজিব-তামাদ্দুনের প্রসারের মাধ্যমে নবপ্রজন্মকে বিশুদ্ধ দ্বীনি চেতনায় গড়ে তুলতে কোরআন-সুন্নাহর নির্ভরযোগ্য জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে কওমি মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বিশিষ্ট ওলামায়ে কেরামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব পীর সাহেব খুলানা মাওলানা নুরুল আমিন। বিশেষ বক্তা ছিলেন রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক এবং জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মাওলানা আনওয়ার শাহ আজহারী।

এ ছাড়া বক্তব্য দেন জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি এবং আজিজুল উলুম মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা কারী আবু নাছের।

সভা উপলক্ষে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের হাতে লেখা বাংলা ও আরবি দেয়ালিকা ‘আল-আজিজ’-এর স্টল পরিদর্শন করেন অতিথিরা। দেয়ালিকার লেখা ও উপস্থাপনা দেখে তারা মুগ্ধতা প্রকাশ করেন। অতিথিরা বলেন, প্রতিটি লেখায় শিক্ষার্থীদের মেধা, মনন, পরিশ্রম ও সৃজনশীলতার পরিচয় ফুটে উঠেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বার্ষিক সভা উপলক্ষে একই দিন বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী এ বার্ষিক সভার সমাপ্তি ঘটে। এতে বিপুলসংখ্যক দ্বীনপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ